চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেনুকে পিটিয়ে হত্যা: চার দিনের রিমান্ডে আবুল কালাম ও কামাল উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বাড্ডায় তাসলিমা রেনুকে গণপিটুনিতে হত্যায় সরাসরি জড়িত আবুল কালাম আজাদ ও কামাল উদ্দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর গ্রেপ্তার কিশোর ওয়াসিমকে সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে মঙ্গলবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রেনু হত্যা মামলায় শাহীন, বাচ্চু মিয়া ও বাপ্পী নামের তিন ব্যবসায়ীকে ৪ দিন করে রিমান্ডে নেয় পুলিশ।

এরই মধ্যে হত্যায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন অভিযুক্ত আরেক ব্যবসায়ী জাফর হোসেন।

বাড্ডার একটি স্কুলের ভেতর নৃশংসভাবে রেনুকে পিটিয়ে হত্যা ঘটনায় নেতৃত্ব দেয়া এক যুবকের নাম হৃদয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও গোয়েন্দারা যে ৮ জনকে শনাক্ত করেছে, তাদের মধ্যে ৫ জনকে আটক করলেও হৃদয় এখনও ধরা ছোঁয়ার বাইরে।

তবে গ্রেপ্তার হওয়া ৫ জনের কাছ থেকে হৃদয়ের অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছে পুলিশ। গোয়েন্দারা জানিয়েছে, পুলিশের চোখ ফাঁকি দিতে বারবার নিজের অবস্থান বদল করছে হৃদয়।

Reneta

শনিবার সকালে সন্তানকে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা রেনু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিমান্ডরেনুরেনু হত্যারেনুকে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT