চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের দিনে লড়লেনও কোহলিই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ন ১৯, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা ভালোই করেছিলেন রোহিত ও শুভম। কিন্তু ইনিংস টানতে পারেননি। রাহানেকে নিয়ে লড়াই জমাতে হল অধিনায়ক কোহলিকে। সাবেক হয়ে যাওয়া ধোনির থেকে অধিনায়কত্বের একটি রেকর্ড কাড়ার দিনে আক্ষরিক অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারত দলপতি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছে ভারত। শুক্রবার নামতে পারেনি, প্রথমদিনটা বৃষ্টিতে ভেসে যাওয়ায়। দ্বিতীয় দিনেও অবশ্য ৬৪.৪ ওভারের বেশি খেলা হতে পারেনি।

ভারত ৩ উইকেটে ১৪৬ রানে দিন শেষ করেছে। উদ্বোধনীতে রোহিত শর্মা ও শুভম গিল ৬২ রান যোগ করে বিচ্ছিন্ন হন। রোহিত ৩৪ ও শুভম ২৮ করে ফিরে যান। খানিক বাদে চেতেশ্বর পূজারা সাজঘরে হাঁটা দেন ৮ রান করে।

দিনের বাকি খেলাটুকুতে আর বিপদ হতে দেননি বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দুজনে অবিচ্ছিন্ন জুটিতে ৫৮ রান যোগ করেছেন। রোববার কোহলি ৪৪ ও রাহানে ২৯ রানে দিন শুরু করবেন। কোহলির ইনিংসটি ১২৪ বলের ধৈর্যের পরীক্ষার ফল!

ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার একটি করে উইকেট নিয়েছেন।

৩২ বছর বয়সী কোহলি এদিন ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন। ৬০ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির চেয়ে এখন এক টেস্টে বেশি অধিনায়কত্বের রেকর্ড তার। কোহলির নেতৃত্বে ৩৬ টেস্টে জিতেছে ভারত, এখানেও ধোনি দুইয়ে ২৭ টেস্ট জিতিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনকোহলিভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT