চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড শিরোপায় আবাহনীর উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফেডারেশন কাপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার ফাইনালে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে জায়ান্টরা।

আবাহনীর হয়ে সানডে চিজোবা জোড়া ও কেরভেন্স ফিলস বেলফোর্ট একটি গোল করেছেন। বসুন্ধরার একমাত্র গোলটি ড্যানিয়ে কলিনদ্রেস সোলেরার।

এই নিয়ে ফেডারেশন কাপে টানা তৃতীয় এবং সব মিলিয়ে টুর্নামেন্টের ১১তম শিরোপা জিতল আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে (১০টি) পেছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশিবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন এখন তারাই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না আবাহনী। উল্টো পাঁচ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গোল প্রায় হজম করতে বসেছিল তারা। সে যাত্রায় রক্ষা করেন ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।

গোল না পাওয়ার সঙ্গে আবাহনীর জন্য নতুন সমস্যা যুক্ত হয় তপু বর্মণ চোট পেলে। ১৬ মিনিটের সময়ই মাঠ ছাড়তে হয় তপুকে। বদলে টুটুল হোসেন বাদশা মাঠে নামেন।

আবাহনীর আক্রমণের মাঝেই ২১ মিনিটের সময় এগিয়ে যায় বসুন্ধরা। দলকে এগিয়ে দেন কোস্টারিকার তারকা সোলেরা। ফেডারেশন কাপে এটি তার পঞ্চম গোল।

Reneta

এক গোলে পিছিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায়। ফল পায় ৫০ মিনিটে। দলকে সমতায় ফেরান চিজোবা। প্রতিযোগিতায় চিবোবারও সেটি পঞ্চম গোল।

সমতায় ফিরে আক্রমণের ধার আরও বেড়ে যায় আবাহনীর। ৭৮ মিনিটে লিড নেয় তারা। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন চিজোবা। এ গোলেই ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা হন নাইজেরিয়ার ফরোয়ার্ড।

দুই মিনিট পরই বেলফোর্টের হেড জালে জড়ালে আবাহনীর জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে বল দখল নিয়ে একসময় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের চার ফুটবলার। সুশান্ত ত্রিপুরাকে মিডফিল্ডার জীবন হাত দিয়ে আঘাত করার পর ত্রিপুরা লাথি মেরে বসেন। পরে সুশান্তকে পেছন থেকে পিঠে লাথি মারেন মামুন মিয়া। মামুনকে আবার লাথি মারেন তৌহিদুল আলম সবুজ। রেফারি চার জনকেই লালকার্ড দেখিয়ে বের করে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী লিমিটেডফেডারেশন কাপ ফুটবল-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT