স্কুইড গেম তারকা বর্ষীয়ান কোরিয়ান অভিনেতা ও ইয়াং সু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। এই প্রথম কোনো কোরিয়ান অভিনেতা এই পুরস্কার জিতেছেন।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ ০০১ নম্বর প্লেয়ার হিসেবে দেখা গেছে তাকে। চরিত্রের নাম ‘ওহ ইল’ হলেও অন্য প্লেয়ারদের কাছে তিনি ‘ওল্ড ম্যান’ হিসেবেই পরিচিত ছিলেন সিরিজে।
৭৯ বছর বয়সী এই তারকার অন্য প্রতিদ্বন্দ্বীরা ছিলেন অ্যাপল টিভির ‘টেড লাস্যো’-এর ব্রেট গোল্ডস্টেইন, অ্যাপল টিভির ‘দ্য মর্নিং শো’র বিলি ক্রুডুপ ও মার্ক ডাপলাস এবং এইচবিও-এর ‘সাকসেশন’-এর কিয়েরান কালকিন।
ঋণগ্রস্ত একদল মানুষের টিকে থাকার লড়াইকে পর্দায় তুলে ধরে নেটফ্লিক্সে ঝড় তুলেছিল ‘স্কুইড গেম’। মুক্তির পর টানা ৯ সপ্তাহ ধরে নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করে রাখে জনপ্রিয় এই সিরিজটি।








