রাশিয়ায় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আবু শাহেদ ইমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’।
রাশিয়ার উফা শহরে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক সিলভার আকবুজাত চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ সর্বোচ্চ গ্রাঁ প্রি পুরস্কার জিতে নেয়।
তিন দিনের এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন গত শুক্রবার পুরস্কার বিতরণ করা হয়। ২৬ অক্টোবর শুরু হওয়া উৎসবে রাশিয়াসহ বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২৭ অক্টোবর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘জালালের গল্প’।








