চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের নৈশভোজে যেতে চান না বার্তেমেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার সম্পর্কের তিক্ততা এমন পর্যায় যে, খেলোয়াড়দের পাশাপাশি ক্লাব কর্মকর্তারাও পারতপক্ষে একে অপরকে এড়িয়ে চলেন। ২৩ এপ্রিলের এল ক্লাসিকোতেও সেটির ব্যতিক্রম হওয়ার সুযোগ কম। ঐদিন সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্ট বক্সে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউকে নৈশভোজের দাওয়াত দিয়ে সাড়া পাননি রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। বার্তেমেউ জানিয়ে দিয়েছেন, দাওয়াতে যেতে চান না তিনি।

বার্সা সভাপতির এই দাওয়াত প্রস্তাব নাকচের মূল কারণ ধরা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্ট বক্সে আয়োজনটি হতে যাওয়ায়। কাতালানদের কাছে খুবই অপছন্দের একটি জায়গা হল বার্নাব্যুর প্রেসিডেন্ট বক্স। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে ক’দিন আগে তো বলেই দিয়েছেন, ওই বক্সে বসে নাকি লা লিগা পরিচালনা অনেক প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত নেয়া হয়।

তবে এমন না যে কোন বার্সা কর্মকর্তা রিয়ালের দাওয়াতে আগে কখনো যাননি। আগের সেইসব পার্টিগুলো হয়েছে কোন না কোন রেস্তোরাতে। এবারই প্রথম হচ্ছে রিয়ালের প্রেসিডেন্ট বক্সে। দাওয়াতে না যাওয়ার পেছনে বার্তেমেউ’র যুক্তি অবশ্য, মনোযোগ দিয়ে খেলা দেখতে চান বলেই দাওয়াতে যাচ্ছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে শেষ হতে চলেছে শনির কৃত্রিম উপগ্রহ ক্যাসিনির কার্যক্রম

পরবর্তী

বন্ধ হওয়া ফেসবুক আইডি: ভালোবাসার ‘ইনবক্স’ আর স্মৃতির অ্যালবাম

পরবর্তী

বন্ধ হওয়া ফেসবুক আইডি: ভালোবাসার ‘ইনবক্স’ আর স্মৃতির অ্যালবাম

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT