চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসাইকেলের শহুরে খনি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৪৭ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
পরিবেশ
A A

ছাই উড়িয়ে অমূল্য রত্ন আজকাল তেমন না মিললেও বাতিল ইলেকট্রনিক পণ্যের বিষয়টি ভিন্ন। জাতিসংঘ পরিচালিত ইউএন ইউনিভার্সিটির এক প্রতিবেদনে বাতিল হওয়া ইলেকট্রনিক পণ্যের ভাগাড়কে ‘শহুরে খনি’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ি ২০১৪ সালে নতুন করে আরও প্রায় ৪ কোটি ১০ লাখেরও বেশি বাতিল ই-পণ্য এই ‘খনিতে’ যুক্ত হয়েছে। এই  ই-বর্জ্যে আছে ১৬ হাজার টনেরও বেশি লোহা, ১হাজার ৯’শ টন তামা, ৩’শ টন সোনা এবং দামি ধাতব প্যালাডিয়াম আছে প্রচুর পরিমাণে। আর্থিক মূল্যে যার পরিমাণ প্রায় ৫২ বিলিয়ন ডলার।

তবে এই বিপুল পরিমাণ বাতিল ই-পণ্যের মধ্যে মাত্র ১৬ শতাংশ রিসাইকেল বা পুনরায় ব্যবহার হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও ইউএন ইউনিভার্সিটির রেক্টর ডেভিড মেলন জানান, বিশ্বে বাতিল ই-পণ্যের এই বিপুল ভাণ্ডার রিসাইকেলের সমৃদ্ধ ক্ষেত্র। ই-বর্জ্যের দামি ধাতু ছাড়াও আছে পরিবেশের জন্য ক্ষতিকর শিসা। এজন্য ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জোর দেয়া উচিৎ বলে জানান তিনি।

ইউএন ইউনিভার্সিটির প্রতিবেদন অনুযায়ী, গতবছর সবচেয়ে বেশি ইলেকট্রনিক পণ্য বাতিল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যার পরিমাণ ৭ হাজার ৭২ কিলোটন। তালিকায় দ্বিতীয় শীর্ষে আছে চীন যার ই-বর্জ্যের পরিমাণ ৬ হাজার ৩২ কিলোটন এবং ২ হাজার ২’শ বাতিল ই-পণ্য জমিয়ে তৃতীয়তে আছে জাপান।

আর জনপ্রতি ই-বর্জ্য’র দিক দিয়ে এগিয়ে আছে ইউরোপ। গত বছর শুধু নরওয়েতেই একজন নাগরিকের বাৎসরিক ই-বর্জ্য’র পরিমাণ ছিল ২৮ কেজিরও বেশি। আফ্রিকাতে জনপ্রতি ই-বর্জ্য’র পরিমাণ ছিল সবচেয়ে কম প্রায় ২ কেজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT