চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিপ্লাই পুরোপুরি বন্ধ করার অপশন আনছে টুইটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
টুইটার

টুইটার এমন এক নতুন ফিচার নিয়ে আসছে যার মাধ্যমে কারা পোস্টে রিপ্লাই দিতে পারবে ব্যবহারকারী তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি চাইলে রিপ্লাই দেয়ার পদ্ধতি পুরোপুরি বন্ধও করতে পারবেন ব্যবহারকারী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, টুইটারে কথোপকথনের সময় মানুষ নিরাপদ বোধ করুক। সাইবার বুলিংয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ধরনের পদক্ষেপ নিলো প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে তারা একটি ফিচার সামনে নিয়ে এসেছে যার দ্বারা ব্যবহারকারী তার টুইটে কোনো ধরনের জবাব হাইড করতে পারবে।

লাস ভেগাসে বার্ষিক কনজ্যুমার ইলেক্ট্রনিক শো’তে এক উপস্থাপনায় এসব বিষয় জানায় টুইটার। এই বছরের শুরুতেই নতুন ফিচারটি পরীক্ষা করা হবে। সেখানে ব্যবহারকারী রিপ্লাইয়ের জন্য চারটি অপশন পাবেন। সেগুলো হলো: ১. গ্লোবাল- সবাই সেখানে রিপ্লাই দিতে পারবে ২. গ্রুপ- সেখানে ব্যবহারকারী যাদের ফলো করেন বা মেনশন করেন তারা রিপ্লাই করতে পারবে ৩. প্যানেল- শুধু মেনশন করা সদস্যবা রিপ্লাই করতে পারবেন ৪. স্টেটমেন্ট- সেখানে কোনো রিপ্লাই করা যাবে না।

হয়রানির ঘটনাগুলোতে কিভাবে পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে বেশ বিবেচনার মধ্যে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। এর ফলেই প্রতিষ্ঠান ও সরকার এই সমস্যা সমাধানে পদক্ষেপও নিচ্ছে।

গত বছরের ডিসেম্বরে ইউটিউব জানায়, তারা আর এমন কোনো ভিডিও ছড়াবে না যেটা কাউকে আঘাত করে। বিশেষ করে জাতি, লিঙ্গ অথবা যৌনতার বৈশিষ্ট সম্পন্ন ভিডিওগুলো বন্ধ করা হবে।

Reneta

এপ্রিলে ব্রিটিশ সরকার একটি স্বতন্ত্র প্রহরার প্রস্তাবনা দেন যারা টেক প্রতিষ্ঠানগুলোর জন্য কোড অব প্র্যাকটিস তৈরি করবে।

২০১৮ সালে টুইটারের চিফ এক্সিকিউটিভ জ্যাক ডোরসি জনগণের কথাবার্তা আরও সুগঠিত করা হবে বলে কথা দেন। গত বছরই প্রতিষ্ঠানটি নতুন ফিচার নিয়ে আসে, যার দ্বারা টুইটে নির্দিষ্ট কিছু রিপ্লাই বন্ধ করার সুযোগ পান ব্যবহারকারীরা। আপত্তিজনক আচরণ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এমনটা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারসামাজিক যোগাযোগের মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT