চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ আম্পায়ারের ইশারায় মাঠ ছেড়েছিলেন রাজাপাক্সে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ৪ রান যোগ করতে পারলেই ভানুকা রাজাপাক্সে পেয়ে যেতেন টি-টুয়েন্টি সংস্করণে নিজের প্রথম শতক। সেটি হাতছাড়া হওয়ার পরও কুমিল্লা ওয়ারিয়র্সের শ্রীলঙ্কান ওপেনারের আক্ষেপ থাকল সামান্যই। ক্যারিয়ারসেরা ইনিংসটা যে ভাগ্যক্রমে পাওয়া উপহার!

ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যক্তিগত ২১ রানের মাথায় ক্যাচ তুলে দিয়ে রাজাপাক্সে ফিরেছিলেন ড্রেসিংরুমে। টিভি আম্পায়ার বলটি ‘নো’ কল করায় সুযোগ আসে আবারও ব্যাটিং করার। পরে কুমিল্লার ইনিংস শেষ করেই মাঠ ছাড়েন। ৯৬ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি।

ম্যাচ শেষে রাজাপাক্সে জানান রীতি অনুযায়ী ড্রেসিংরুমে ফেরার আগে বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে পড়েছিলেন। তখন রিজার্ভ আম্পায়ারের কথাতেই নাকি চলে গিয়েছিলেন ড্রেসিংরুমে।

‘আউট দেয়া হয়েছিল এবং আমি বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলাম, চতুর্থ আম্পায়ার যেতে বলেছিলেন ড্রেসিংরুমে। পরে ক্রিজে ফিরে আসাটা ছিল দারুণ উপহার। যতটা কাজে লাগানো যায় সে চেষ্টা করেছি।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরের ম্যাচে কুমিল্লার সংগ্রহ তখন ৪০/২। ওয়াহাব রিয়াজের করা ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে রাজাপাক্সে ক্যাচ তুলে দেন ডিপস্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মেহেদী হাসানের হাতে।

ইয়াসির আলি রাব্বি নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন ক্রিজে। তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় আরেকটা ডেলিভারি হওয়ার আগেই। কেননা তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলি খান সুমন টিভি রিপ্লে দেখে জানিয়ে দেন ওয়াহাবের আগের ডেলিভারিতে ওভারস্টেপিং হয়েছে।

Reneta

নো-বল কল করা হলে রাজাপাক্সে ফিরে আসেন ক্রিজে। এ লঙ্কান ঘুরিয়ে দেন কুমিল্লার ইনিংসের মোড়। খেলেন ৬৫ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস। তাতে দল পায় ১৬১ রানের পুঁজি।

মারকুটে ওপেনার রাজাপাক্সে আবার ক্রিজে ফেরায় হতাশা বাড়ছিল ঢাকার খেলোয়াড়দের মধ্যে। শেষ পর্যন্ত রান তাড়া করে দল জেতায় হয়ত হতাশা কেটে গেছে। সেই ক্যাচটি নেয়া মেহেদী খেলা শেষে জানান সেসময় কী কাজ করছিল তাদের ভেতর।

‘এটা অবশ্যই হতাশাজনক ছিল। কারণ ও(রাজাপাক্সে) অনেক মারতে পারে, স্ট্রোক খেলতে পারে। ও চলে যাওয়ার পর আবার ফেরত আসছে। তখন একটু মন খারাপ হচ্ছিল। শেষে আরও ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ও সেট হয়ে একাই মারছিল। একাই একপ্রান্ত কাভার করে ফেলেছে। তখন একটু নার্ভাস ছিলাম।’

‘তারপর আবার দাসুন শানাকা ছিল। ও ভালো মারতে পারে। এখানকার উইকেটের জন্য ও খুবই বিপজ্জনক। একপ্রান্ত দিয়ে ইয়াসির আলী বল-টু-বল খেলেছে, আর ও স্ট্রোক খেলেছে। এই জন্য হয়তো জেতার মতো স্কোরে ওদের আটকাতে পেরেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT