চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজভীর মিথ্যাচারে ইবলিস শয়তানও লজ্জা পাবে: নানক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ক্রমাগত নির্লজ্জ মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে এতে স্বয়ং ইবলিস শয়তানও লজ্জা পাবে।

শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে তিনি একথা বলেন।

নানক বলেন: রুহুল কবির রিজভী নয়াপল্টনে বসে প্রতিনিয়ত মিডিয়ার সামনে মিথ্যাচার করে চলেছেন। তার নির্লজ্জ মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে, যা শুনলে স্বয়ং ইবলিস শয়তানও লজ্জা পেতে পারে।

জাহাঙ্গীর কবির নানক বলেন: বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকার প্রমথ চৌধুরী বলেছেন, কোনো বিশেষ উদ্দেশ্যে মিথ্যাচার করলে, মিথ্যাচর্চা করলে তা উদ্দেশ্যবিহীন চর্চায় পরিণত হয়। আপনারা দেখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে রিজভী কী ধরনের মিথ্যাচার করেছেন।

এসময় বিএনপি নেতাদের মিথ্যাচার থেকে সরে আসার আহ্বান জানিয়ে নানক বলেন: তার (রিজভী) উদ্দেশ্যবিহীন মিথ্যাচার করা অভ্যাসে পরিণত হয়েছে। তার পক্ষে সত্যের পথে ফিরে আসা দুরুহ। তারপরও আমরা বিএনপি নেতা নেতৃবৃন্দকে আহ্বান জানাই, মিথ্যা পরিহার করে সত্যের পথে ফিরে আসুন।

বিএনপি ও ঐক্যফ্রন্ট উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নষ্ট করে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন: একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু দেশবাসীর সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ মিডিয়ার সামনে সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। উদ্দেশ্যমূলক মিথ্যাচার করে তারা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে।

Reneta

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলেও এসময় সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন: অনেকে রসিকতা করে বলেন যে, নজরুল এবং রবীন্দ্রনাথ বিএনপি করতেন! কারণ, কবিগুরু রবীন্দ্রনাথ একটি উপন্যাস লিখেছিলেন ‘নৌকাডুবি’ আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন, ‘আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল।’

পরক্ষণেই তিনি যোগ করেন: জাতীয়তাবাদী ছাত্রদলের কথাটা উঠে এসেছে জাতীয় কবির হাত দিয়ে। আর ‘নৌকাডুবি’ উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব বাঙালির এই কীর্তিমান দুই শ্রেষ্ঠ পুরুষ তাদের হাত দিয়ে আগেই আওয়ামী বিরোধী চিন্তা ফুটে উঠেছিল। যদিও এটা রসিকতা করে বলা হয়, তবুও কিন্তু এখানে কিছু ইঙ্গিত পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননানকবিএনপিরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT