চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেলের বিশ্বকাপ শেষ, বদলি আমব্রিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের শেষ চারে খেলার কাগজে-কলমের হিসাব টিকিয়ে রাখতে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। এমন অবস্থায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এলো বড় দুঃসংবাদ। দলের খুব প্রয়োজনের মুহূর্তে আসর থেকে ছিটকে গেছেন পেস-অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার বদলি হিসেবে সুনিল আমব্রিসকে স্কোয়াডে ডেকেছে ক্যারিবীয়রা।

বাম হাঁটুর চোটের কারণে বিশ্বকাপে নিজেদের বাকি তিন ম্যাচ খেলতে পারবেন না রাসেল। আয়ারল্যান্ডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান আমব্রিস তার বিকল্প।

রাসেল আসরে যে চার ম্যাচে খেলেছেন, প্রতিটিতেই ছিলেন অর্ধ-ফিট। আইপিএল থেকে আনা চোট নিয়েই লড়াই চালিয়ে গেছেন বিশ্বমঞ্চে। কিন্তু ফর্মটা টেনে আনতে পারেননি ইংল্যান্ডের মাটিতে। আহামরি কোনো সাফল্য নেই।

ব্যাট হাতে আসরের চার ম্যাচে একটি ফিফটি পেয়েছেন রাসেল। বল হাতে পাঁচ উইকেট পেলেও কোনো ম্যাচেই শেষ করতে পারেননি কোটার ১০ ওভার। নিউজিল্যান্ড ম্যাচে তাকে বসিয়ে খেলানো হয়েছিল কার্লোস ব্র্যাথওয়েটকে। সেই ম্যাচে ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন ব্র্যাথওয়েট। ৫ রানে হারে ক্যারিবীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দ্রে রাসেলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT