চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় ‘পল্লী নিবাসে’ এরশাদের দাফন

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:০৪ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রংপুরের দলীয় নেতাকর্মীদের ইচ্ছা ও আবেগকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত পরিবারিক সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে তার প্রিয় ‘পল্লী নিবাসে’ দাফন করা হয়েছে। 

মঙ্গলবার রংপুর কালেক্টর ঈদগাহ ময়দানে তার চতুর্থ জানাযা শেষে বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে কালেক্টর মাঠ থেকে এরশাদের মরদেহ বহনকারী হিম কফিনের গাড়ি বেলা আড়াইটার দিকে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়ে। তাদের দাবি, ঢাকা নয় রংপুরেই সমাহিত করতে হবে প্রিয় নেতাকে। সেই বিক্ষোভে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন।

এমন বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে দাফনে সিদ্ধান্ত থেকে সরে আসে জাতীয় পার্টি এবং এরশাদের পরিবার। সিদ্ধান্ত হয় রংপুরে এরশাদের স্বপ্নে পল্লী নিবাসেই দাফন করা হবে তাকে। এতে সম্মতি জানান তার স্ত্রী রওশন এরশাদও।

বিভ্রান্তি এড়াতে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতাবোধে শ্রদ্ধা জানিয়ে তাকে রংপুরেই দাফন করতে অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ।

পাশাপাশি এরশাদের কবরের পাশে বেগম রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এরশাদের কফিন
Reneta

রওশন এরশাদকে উদ্ধৃত করে বলা হয়, ‘‘সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি রংপুরের গণমানুষের ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাদের আবেগ ও অনুরাগেই রংপুরে পল্লীবন্ধুকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মুহম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT