রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রোববার বঙ্গভবনে সাক্ষাতে প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সেসময় প্রধান বিচারপতি তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়বস্তু সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। বিচারকদের প্রশিক্ষণের ব্যাপারে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি।







