রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রিসভায় রদবদলের খবরটিও গুজব।






