চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্র বিরোধি প্রচারণার অভিযোগে শাহরিন রাকা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার ৫ অক্টোবর সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একটি চক্র দেশ-বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে ভার্চুয়াল জগতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। চক্রের বিদেশে অবস্থানকারী সদস্যরা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এমন অপকর্ম করছে। এর ফলশ্রুতিতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে (৩৮) আটক করা হয়। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ ১টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট ও মাদক আইস উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটক নুসরাতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। বিদেশে পলাতক অবস্থায় সাবেক টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।দেশদ্রোহী কনক সারোয়ার সম্পর্কে আটককৃতের সহোদর। রাষ্ট্রবিরোধী কার্যক্রমে আটক নুসরাত এবং তার সমমনারা বিদেশে অবস্থানরত তার ভাইসহ অন্যান্যদের বিভিন্ন রকম সহযোগিতা প্রদান করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বোনর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT