চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরেমনির সকালে সুসংবাদ জানালেন বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত মুক্তি প্রতীক্ষিত ‘শনিবার বিকেল’ রাশিয়ায় জিতে নিয়েছে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক জুরি পুরস্কার!

চ্যানেল আই অনলাইনকে ফারুকী জানান, বড় ফেস্টিভালগুলোর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সাধারণত দুটি স্লটে হয়ে থাকে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিলো আজ সকালে। আর এখানেই আমাদের ‘শনিবার বিকেল’ দুটি পুরস্কার অর্জন করে।

ফারুকী জানান, ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক অ্যাওয়ার্ড-এ ‘শনিবার বিকেল’ রাশিয়ান ফেডারেশন ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমারসান্ট পুরস্কার জিতে নিয়েছে। এটা আমাদের ‘শনিবার বিকেল’ টিমের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। কারণ এটিই আমাদের প্রথম স্বীকৃতি।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন না পেলেও ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। ২৪ এপ্রিল উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি।

মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত আছেন। আজ ক্লোজিং সেরেমনির সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৬ এপ্রিল) দেশে ফিরবেন তারা।

Reneta

১৮ এপ্রিল পর্দা উঠেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের মূল পুরষ্কার ‘গোল্ডেন সেইন্ট জর্জ’-এর জন্য লড়েছে মোট ১৩টি ছবি। এর মধ্যে নির্বাচিত হয়েছে পাঁচটি ছবি। এরমধ্যে জার্মানি এবং রাশিয়ার কো প্রোডাকশন এ তৈরি বাংলাদেশের মোস্তফা সরওয়ার ফারুকীর ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়া রয়েছে ইরানের নির্মাতা রাসৌল সাদ্রামেলির ‘মাই সেকেন্ড ইয়ার ইন কলেজ’, ফ্রান্সের এলিস ওতজেনবারগার এর ‘মাই পোলিশ হানিমুন’, জার্মানি-লাটভিয়ার কো প্রোডাকশন এ তৈরি নির্মাতা ডেভিস সিমানিস এর ‘দ্য মুভার’, এবং চিনের নির্মাতা ঝ্যাং চি এর ‘ইকো’।

ডকুমেন্টারি কম্পিটিশনে উল্লেখযোগ্য কিছু প্রতিযোগী হলো রাশিয়া/আমেরিকা কো প্রোডাকশনের ওলগা ভফ নির্মিত ‘বিজি ইনসাইড’, আমেরিকান নির্মাতা গেব পলস্কি এর ‘ইন সার্চ অব গ্রেটনেস’ এবং ডেনমার্কের নির্মাতা কার্ল অলসনের ‘প্যাট্রিমোনিয়াম।’

উৎসবে অ্যান্থনি ও জো রুশোর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। ২৩ এপ্রিল, সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে এই বিশেষ শো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র উৎসবনুসরাত ইমরোজ তিশামস্কোমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

মে ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

মে ৪, ২০২৬

ট্রাম্পের ঘোষণায় আস্থা ফেরেনি, বিশ্ব বাজারে অপরিবর্তিত তেলের দাম

মে ৪, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

“যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্তে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে”

মে ৪, ২০২৬

আজ থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT