ইউক্রেন-রাশিয়া যুদ্ধাভিযানের শুরু থেকে এ পর্যন্ত প্রথম তিন সপ্তাহের মধ্যে ১৪ হাজার সেনাকে হারিয়েছে রাশিয়া। যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই নিহত হয়েছে ২০০ রুশ সেনা।
এমন দাবিই করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওই বিবৃতি থেকে আরও জানা যায়, রাশিয়ার ৬০টি ট্যাংক, ১’শ যুুদ্ধ বিমান, ১০৮টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী।
জানা যায়, ইউক্রেন অভিযানে রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছে। এদের মধ্যে ১৪ থেকে ২১ হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও সাত হাজার সৈন্য। এছাড়াও রাশিয়ার পাঁচ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।
এর আগে ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
আমেরিকার গোয়েন্দাদের তথ্যমতে, ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।







