রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমাতে তুরস্ক ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেছেন, চলমান উত্তেজনায় আইএসের বিরুদ্ধে নেওয়া তৎপরতাগুলো ব্যাহত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তার ন্যাটো সদস্যের নিরাপত্তার ইস্যুকে গুরুত্ব দেয় বলেও জানিয়েছেন ওবামা।
প্যারিসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন ওবামা।
ওদিকে তুরস্ক আইএসের সাথে তেলের বাণিজ্য রক্ষার জন্যই রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে, রুশ প্রেসিডেন্টের এমন অভিযোগ প্রত্যাখান করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এরদোগান।
বলেছেন, রুশ প্রেসিডেন্ট তার অভিযোগের প্রমাণ দিতে পারলে,পদত্যাগ করবেন তিনি।






