চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রামোস একজন জন্মগত যোদ্ধা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

হ্যামস্ট্রিং চোটে বহুবার নাকাল হয়েছেন সার্জিও রামোস। গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে পিএসজিতে যাওয়ার সময় সঙ্গী ছিল সেই চোট। ফরাসি ক্লাবটির হয়ে স্প্যানিশ ডিফেন্ডারের মাঠে নামাও বিলম্বিত করেছিল যে সমস্যা।

রিয়ালে থাকাকালীন পাওয়া চোট কাটিয়ে নতুন বছরে নিয়মিত হয়েছেন রামোস। অপয়া বছর পেছনে ফেলে নতুন ঠিকানায় পেয়েছেন জালের দেখাও। ফিরেছেন ফর্মে। তবে চোটের চোখ রাঙানি থামছে না।

স্প্যানিশ সতীর্থ দানি কারভাহাল মনে করেন, যেকোনো পরিস্থিতি থেকে ফেরার ক্ষমতা আছে রামোসের। কেননা তিনি একজন জন্মগত যোদ্ধা।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-রিয়াল মহারণে রামোসকে সুস্থ অবস্থায় দেখতে চান কারভাহাল। সম্প্রতি রামোসের চোটের ব্যাপারে কারভাহাল বলেন, ‘বিষয়টির সঙ্গে পরিচিত এবং জানি এই জিনিসগুলি কেমন।’

স্প্যানিশ রক্ষণভাগের তারকার ভাষ্যে, ‘সমাধান না পেয়ে একই পরিস্থিতির মধ্যে যাওয়া কঠিন। সার্জিও রামোস জন্মগত যোদ্ধা। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন এবং ভালো হতে চলেছেন।’

রিয়াল রাইটব্যাক কারভাহাল বলছেন রামোস তাদের বিপক্ষে হুমকি হতে পারে। তবে সাবেক সতীর্থ হিসেবে তিনি চান রামোসের সুস্থতা।

Reneta

‘সার্জিও রামোস একজন দুর্দান্ত ফুটবলার। যদি তার সেরা ফর্মে থাকেন, অসুবিধা সৃষ্টি করতে পারেন। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে, তিনি সুস্থ-সবল থাকলে খুশি হবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: কারভাহালচ্যাম্পিয়ন্স লিগপিএসজিরামোসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT