চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বাস-মোটর সাইকেল সংঘর্ষে ২ কলেজ ছাত্র নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:০৪ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে বাস-মোটর সাইকেল সংঘর্ষে ২ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন।  নিহতসহ ৩ জনই মোটর সাইকেল আরোহী।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঈদগাও তেলিপাড়ার ছব্বির আহমদের পুত্র শফিকুর রহমান (২২) ও ঈদগাও পূর্ব ইছাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২০)।

আহত ও নিহতরা কক্সবাজার সরকারী কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বীমা কর্মকর্তা বশির আহমদ জানান, কক্সবাজারমুখী মোটর সাইকেলটি একটি বাসকে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী শফিকুর রহমান ও মো. ফয়সাল। এঘটনায় গুরুতর আহত অপর মোটর সাইকেল আরোহীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

Reneta

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ২জন প্রাণ হারায়। গুরুতর আহত একজনকেউদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই তুলাতলী হাইওয়ে ও রামু থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকলেজ ছাত্রবাস-মোটর সাইকেল সংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT