বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।
এ রিট আবেদনটি করেন ঘটনার দিন রাব্বীকে উদ্ধারকারী তার বন্ধু সাংবাদিক জাহিদ হাসানি এবং অরো দুই আইনজীবী।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে।
একই সাথে ওই আবেদনে গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে নিয়ে এসআই মাসুদ সিকদারকে কেন গ্রেফতার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও জাতীয় মানবাধিকার কমিশনসহ আটজনকে।







