চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বির আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছেন ‘বন্ধু’ ওয়ালশ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৬:৪৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ওয়ালশের সঙ্গে রাব্বি (ছবি: বিসিবি)

ওয়ালশের সঙ্গে রাব্বি (ছবি: বিসিবি)

মূলত ফিটনেস ক্যাম্প, কিন্তু প্রতিদিনই সঙ্গে থাকছে বোলিং অনুশীলনও। কোর্টনি ওয়ালশের সেই বোলিং ক্লাসে মনোযোগী ছাত্র কামরুল ইসলাম রাব্বি। এই টাইগার পেসার কিংবদন্তি ক্যারিবীয় পেসারের সান্নিধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে কৌশলও রপ্ত করে চলছেন নিয়মিত।

রোববার বিসিবিতে অনুশীলনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ৫টি টেস্ট খেলা রাব্বি। জানালেন, ওয়ালশ এখন তাদের স্পট বোলিং নিয়ে কাজ করছেন।

কোচ নিয়ে মুগ্ধতাও ঝরল রাব্বির কণ্ঠে, ‘এত বড় মাপের একজন খেলোয়াড়। তার কথাতে আমরা অনেক উপকৃত হই। টেকনিক্যালি বা মানসিকভাবে, সব ক্ষেত্রেই উপকৃত হয়েছি। আমাদের সঙ্গে তার সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। সেজন্য কাজ করতে আমাদের সুবিধাই হয়।’

অনেকদিন ক্রিকেট খেলেই দলে এসেছেন রাব্বি। জানেন কি করতে হবে। এরপরও ওয়ালশ অভিজ্ঞতা দিয়ে মানসিক ও টেকনিক্যালি যে উন্নতিটা ঘটাচ্ছেন, সেটাও খোলাসা করলেন এই পেসার, ‘আমার ব্যালান্সে অনেক উন্নতি হয়েছে। আগে সেভাবে ইনসুইং পারতাম না, এখন পারি।’

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রাব্বি

রিভার্স সুইংটা ক্রিকেটে সবসময়ই গুরুত্বপূর্ণ। সেটা গুরুত্ব দিয়েই শিখতে চান রাব্বি। একটা জায়গায় টানা বোলিং করে যাওয়ার দক্ষতাও বাড়ানো চেষ্টা করছেন। ইদানীং তার কাছে ব্যাটিংয়েও প্রত্যাশা বেড়েছে। কাজ করছেন সেটা নিয়েও।

‘শুরুর দিকে ব্যাটিংটা ভালোই করতাম। যদিও শেষের দিকেই ব্যাটিংয়ের সুযোগ পেতাম বেশি। এখন দলের সবাই জানে ব্যাটিং করতে পারি। কোচেরও আস্থা জন্মেছে। ভাবছে নাইটওয়াচম্যান হিসেবে নামালেও কিছু করতে পারবে। এটা আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। নেটেও কোচ আমার ব্যাটিং নিয়ে কাজ করেছে।’

ওয়ালশের ক্লাসে টাইগার পেসাররা
Reneta

তবে ডানহাতি এই পেসার জানেন কেবল প্রস্তুত হওয়াই শেষ কথা নয়, দলে জায়গা পাওয়া বা ধরে রাখারও একটা বিষয় আছে। স্কোয়াডের সীমিত জায়গার জন্য এখন অনেক প্রতিযোগিতা। রাব্বি অবশ্য নিজের পারফরম্যান্সেই বিশ্বাসী। ভালো করলে নির্বাচকরা নজর দেবে, এটাই উদ্দীপ্ত হওয়ার মন্ত্র তার। সতীর্থদের মধ্যে থাকা এই প্রতিযোগিতাটা তাই ইতিবাচক চোখেই দেখেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামরুল ইসলাম রাব্বিকোর্টনি ওয়ালশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT