চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ডিপ্লোমা পাশ শিক্ষার্থীরা

সুব্রত গাইনসুব্রত গাইন
৭:১৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পারবে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষায়। এতে শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। তবে, এই সকল শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২ সেপ্টেম্বরের রাত ১২টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে।

আরও বলা হয়: অ, ই ও ঈ তিনটি ইউনিটে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

গত ০৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদনের মধ্য থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ইউনিট প্রতি ৩২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। চূড়ান্ত শিক্ষার্থীদের ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চূড়ান্ত সুযোগ প্রাপ্তদের পরবর্তীতে এক হাজার ৩২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছে। এমসিকিউ এর জন্য ৫০ মিনিট এবং লিখিত পরিক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT