চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

সুব্রত গাইনসুব্রত গাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান বিভাগ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন তিন শিফটে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।

আগামীকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং আগামী বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, এবারের ভর্তি পরীক্ষায় ৩ ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিষয়ে আমরা খুবই সতর্ক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীদের ক্যাম্পাসে নজরদারি বাড়াতে বলেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব।’

Reneta

উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপর কোনো নম্বর থাকছে না। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান এক দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের দশমিক ২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT