চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে জমকালো আয়োজনে ‘চৈত্র সংক্রান্তি’ উদযাপন

সুব্রত গাইনসুব্রত গাইন
৮:৫৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

বাংলা বর্ষের শেষ দিন আজ। আর এই দিনকে বিদায় জানাতে ভোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ১৪২৪-এর সমাপনী মাস চৈত্রের শেষ দিনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চৈত্র সংক্রান্তি উদযাপন করলো বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে বিকাল ৫টা থেকে নানা আয়োজনের মধ্য দয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি উৎসব। উৎসবমুখর আয়োজনের এক পর্যায়ে ‘নৃ-বচন’ পত্রিকার মোড়ক উন্মচোনসহ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় নৃবিজ্ঞান বিভাগ।

বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত। মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে চৈত্রকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিভাগের শিক্ষার্থীরা।

মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা মন্ডলের সঞ্চালনায় বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদিল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অনুষ্ঠানের আহ্বায়ক নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা নাজনীন, সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ, কাজি রবিউল আলম, সহকারী অধ্যাপক লিটন হোসেন, অভিজিৎ রায়, কে এম মেরকাতুল ইসলাম, মোহাম্মাদ আলতাফ হোসেন প্রমুখ।

উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের প্রতিবছর এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা উচিত। এখন অনেক শিক্ষার্থীই জানে না চৈত্র সংক্রান্তি কী? এটা বাংলার সংস্কৃতির একটা অন্যতম পরিচয়, যা আমাদের অতীত ঐতিহ্য ধরে রাখে।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. আদিল হাসান চৌধুরী বলেন, চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ে আমরাই একমাত্র বিভাগ প্রতিবছর আনুষ্ঠানিকভাবে চৈত্র সংক্রান্তি উদযাপন করে থাকি। এটি একটি প্লাটফর্ম যেখানে বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকশিত করতে পারে।

Reneta

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, ছায়াছন্দ, কবিতা, পুঁথিপাঠ, কৌতুক, নাটকসহ নানা আয়োজন করা হয়। এসময় বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চৈত্র সংক্রান্তিরাবি
শেয়ারTweetPin101

সর্বশেষ

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT