চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের পাহাড়কে ‘টিলা’ বানিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০ ওভারে ২২২ রান। প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর আগেই কাবু করতে রানের সংখ্যাটা যথেষ্ট। দলটা ইংল্যান্ড বলেই হয়ত এমন রান তুলেও কাবু করতে পারল না সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের রানপাহাড়কে মামুলি বানিয়ে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ ও সিরিজ জিতে বাড়ি ফিরছে ইয়ন মরগানের দল।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটি খেলতে রোববার সেঞ্চুরিয়নে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে স্বাগতিকদের ১ রান ও দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংলিশদের ২ রানের জয় বলে দিচ্ছিল দারুণ জমতে চলেছে শেষ ম্যাচটি। প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিশাল রানের পর তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আরও বেশি করে। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে শেষে ম্যাচটা পকেটে পুরলো ইংলিশরাই।

টস জিতে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকাকে বড় রানের ভিত গড়ে দেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। মাত্র ৪৬ বলে দুজনে তোলেন ৮৪ রান।

৪ ছক্কা ও এক চারে ডি কক ২৪ বলে ৩৫ করে আউট হওয়ার পরের ওভারেই ফেরেন বাভুমা। ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ডানহাতি ব্যাটসম্যান করে গেছেন ৪৯ রান।

দুই ওপেনার ফিরলে রানের চাকা থামতে দেয়নি হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলারের ৩১ বলে ৬৩ রানের জুটি। মাত্র ৩৩ বলে ৪টি করে চার-ছক্কায় ক্লাসেন ৬৬ করে ফিরলেও মিলার ২০ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস নিয়ে গেছেন সাজঘরে। ইনিংস শেষে তখনও প্রোটিয়াদের হাতে আছে ৪ উইকেট।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই হোঁচট ইংলিশদের। ৭ রান করা ডানহাতি ওপেনার জেসন রয়কে সাজঘরে পাঠান পেসার লুনগি এনগিডি। প্রোটিয়াদের সাফল্যের গল্প সেখানেই শেষ করে দেন আরেক ওপেনার জস বাটলার এবং জনি বেয়ারস্টো।

Reneta

দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৯ বলে ৯১ রান তুলেছেন বাটলার ও বেয়ারস্টো। দুজনেই পেয়েছেন ফিফটি। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৭ করে আউট হন বাটলার। ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন বেয়ারস্টো। ৭ চারের সঙ্গে ছক্কার মার তার ব্যাটে ৩টি।

তখন পর্যন্ত আসল ঝড়ের দেখা পায়নি প্রোটিয়া বোলাররা। বাটলার-বেয়ারস্টো আউট হবার পর স্বাগতিক শিবিরে খানিকটা স্বস্তি যা ফিরেছিল, তা কেড়ে নেন মরগান। ২২ বলে ৫৭ রানের ইনিংস খেলে ৫ বল আগেই দলকে এনে দেন জয়।

এনগিডিকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২১ বলে নিজের করা ইংল্যান্ডের দ্রুততম টি-টুয়েন্টি ফিফটির রেকর্ড স্পর্শ করেন মরগান। গত নভেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ বলে আরেকটি দ্রুততম ফিফটির রেকর্ড আছে তার। নিজের যৌথ দ্রুততম ফিফটির পথে কোন চার মারেননি ইংলিশ অধিনায়ক, যে ৭টি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে সবগুলোই ছক্কা। এমন ইনিংসের পর তাই ম্যাচসেরা, সঙ্গে সিরিজ সেরার পুরস্কারটাও উঠেছে মরগানের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ন মরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT