চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ঢাকায় আসছেন সালমান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

আসন্ন ছবি ‘দাবাঙ্গ ৩’ নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই ছবির প্রচারণায় প্রায় প্রতিদিন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। দেশের বাইরেও যেতে দেখা যাচ্ছে তাকে। এই ব্যস্ততার মধ্যেও রাত পোহালেই বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতা আসতে চলেছেন ঢাকায়!

তবে সেটা ‘দাবাঙ্গ ৩’-এর প্রচারণার জন্যে নয়, বরং ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্ট মাতাবেন তিনি! তবে ধারণা করা হচ্ছে, ঢাকায় এসেও মুক্তিপ্রতীক্ষিত ‘দাবাঙ্গ ৩’-এর প্রচারণায় অংশ নিবেন সালমান। বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, রবিবার দুপুরেই সালমান ঢাকায় অবতরণ করবেন।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএলের গত আসর ছিল অনাড়ম্বর। ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এবার জমকালো ও ব্যয়বহুল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। শুধু সালমান নয়, উদ্বোধনী আয়োজনে নাচে-গানে শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সংগীতশিল্পী সনু নিগম ও কৈলাস খের।

ভারতীয় এই নামকরা চার তারকা শিল্পীর পাশাপাশি বাংলাদেশ থেকে উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন রকস্টার জেমস ও ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ।

রবিবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবঙ্গবন্ধুবলিউডবিপিএলভাইজানলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT