চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আয়ে উদ্বেগ নাই অর্থমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৮
অর্থনীতি
A A

বছর শেষে ভালো রাজস্ব আয় হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। তরুণ করদাতাদের উৎসাহ, কর কর্মকর্তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন এবং ভ্যাট হারে পরিবর্তন তাকে আশাবাদী করে তুলেছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগে আছেন এনবিআর চেয়ারম্যান। গবেষণা সংস্থা সিপিডি বলেছে, আগামী অর্থ বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্য আবারো সংশোধন করতে হবে। 

চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছিলো ২ লাখ ৮৭ হাজার ৯শ ৯১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এর আদায়ের লক্ষ্য দেয়া হয়েছিলো ২ লাখ ৪৮ হাজার ১শ’৯০ কোটি। বাকি আয় আসার কথা ছিলো এনবিআরবহির্ভূত কর রাজস্ব এবং করব্যতীত প্রাপ্তি থেকে। এনবিআর এ বিশাল আয়ের লক্ষ্য পূরণ করতে পারবে না, কাজেই লক্ষ্যমাত্রা সংশোধন করে তাদের ২ লাখ ২৫ হাজার কোটি টাকা আয় করতে বলা হয়েছে।

সংশোধিত লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার কোটি টাকা আহরণও যে কষ্টসাধ্য হবে, মানছেন এনবিআর চেয়ারম্যানও।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে ২ লাখ ৯৬ হাজার কোটি। এটি চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার কোটি টাকার চেয়ে ৭১ হাজার কোটি টাকা বেশি, প্রায় ৩২ শতাংশ। ২০১৬১-৭ অর্থবছরের তুলনায় অর্থবছরের ১০ মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ। তারপরও উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী।

অতীতের মতো আগামী বাজেটেও সব চেয়ে বেশি প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টায় ধরা হয়েছে ভ্যাট থেকে, এর পরই আছে আয়কর, ১ লাখ ২শ’ কোটি এবং শুল্ক থেকে আয় হতে পারে সাড়ে ৮৫ হাজার কোটি টাকা।

বিস্তারিত দেখুন রিজভী নেওয়াজের রিপোর্টে 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীরাজস্ব আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT