চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর বিপদ বাড়িয়ে শীর্ষে খুলনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আফিফ ও পুরান মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি।

চট্টগ্রাম থেকে: রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়ে পরের রাউন্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইটানস। অন্যদিকে ৯ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে শেষ চারের আশা অনেকটা ফিকে হয়ে গেল মোস্তাফিজ, মুমিনুলদের।

৯ ম্যাচে ছয় জয় নিয়ে খুলনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন জয় নিয়ে শেষ থেকে দ্বিতীয় রাজশাহী।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। আফিফ আর পুরানের অর্ধশতকে ৫ উইকেটে ২১৩ রানের বড় স্কোর গড়ে খুলনা। এই দুজনের পাশাপাশি ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩১ বলে ৪৯ করেন। পাঁচটি চারের পাশাপাশি দুটি ছয় ছিল তার ইনিংসে। আফিফ ৩৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। ১৮ বছরের এই তরুণ কোনো চার মারেননি। ছয় হাঁকিয়েছেন পাঁচটি।

Banglabid

শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েটকে নিয়ে রান বাড়িয়ে নেন পুরান। পুরান ২৬ বলে ৫৭ করেন। তিনটি ছয়ের পাশাপাশি ছয়টি চার মারেন তিনি। ব্র্যাথওয়েট তিন চার, তিন ছয়ে ১৪ বলে ৩৪ করেন।

খুলনারটি নিয়ে দুইশর ওপর আরও নয়টি সংগ্রহ দেখেছে বিপিএল। যার সর্বোচ্চটি ঢাকার, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর ওপর। ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পরও দুইশ পেরোনো স্কোর দেখেছে ঢাকা।

জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। মুমিনুল আট বলে ১১ করার পর এক রান করে বিদায় নেন লুক রাইট। রনি তালুকদার ২৩ বলে ৩৬ করলেও চাহিদামতো রানরেট বাড়াতে ব্যর্থ হন। ১৯ বছরের প্রতিভাবান তরুণ জাকির হাসান ১২ বলে ১৯ করেন। এই মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচে করেন ৩৬।

Reneta

জাকিরের বিদায়ের পর আগের ম্যাচের নায়ক ড্যারেন স্যামি (১) শফিউলের বলে আউট হলে ব্যাকফুটে চলে যায় রাজশাহী। ঠিক পরের বলে মুশফিককে (১১) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। ফ্রাঙ্কলিন (১৪), মেহেদী (২৯) হ্যাটট্রিক সামাল দিলেও বড় হার থেকে দলকে রক্ষা করতে পারেননি।

খুলনার আবু জায়েদ ৪৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। প্রথম তিন ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন শফিউল। শেষ ওভারে খরচ করেন ৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT