চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে প্রার্থী ভাগাভাগি চায় না বিএনপি

চকোর মালিথাচকোর মালিথা
২:৪১ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। পৌর নির্বাচনে তৃণমূলের প্রচারণায় থাকছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে দলের কেন্দ্রীয় নেতারা প্রচার প্রচারণায় মাঠে নামেননি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৌর নির্বাচনেও সরাসরি প্রচারণায় অংশ নেবেন কিনা না এ বিষয়টি এখনো তৃণমুলের কাছে জানায়নি দলের হাই কমান্ড।

তবে সিদ্ধান্ত আছে কেন্দ্রীয় নেতাদের মাঠে নামার। খুব শিগগিরই কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারণায় যাবেন। তারা ২০ দলীয় জোটের মধ্যে প্রার্থী ভাগাভাগির চিন্তা করছেন না, নির্বাচনকে নিয়েছেন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে।

বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, মাঠের প্রচারণায় আমাদের নেত্রীর খুব বেশি প্রয়োজন নেই। আমরাই যথেষ্ট। জনগণ মুখিয়ে রয়েছে তারা কখন ধানের শীষে সিল দিবেন, তবে তারা আদৌ সিল সঠিকভাবে দিতে পারবে কিনা এ প্রশ্ন তাদের মধ্যে রয়েছে।

বিএনপির পৌর নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের বেশ কয়েকটি কমিটি করা বাকি রয়েছে, এগুলো করার পর আমাদের কেন্দ্রীয় সেল থাকবে, সেই সেল সিদ্ধান্ত নেয়ার পর আমাদের কেন্দ্রীয় নেতারা যেখানে যাওয়ার অবশ্যই যাবেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের নেতারা যোগাযোগ রাখছেন। ইতিমেধ্যে অনেক নেতা যাওয়া শুরু করেছে।

Reneta

দলীয় প্রতীকে না হলেও দেশের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী দিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলাম। বিষয়টি আমলে নিতে চায় না বিএনপি।

বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, জামায়াত মার্কা নিয়ে নির্বাচন করতে পারছে না ,তারা স্বাধীনভাবে নির্বাচন করছে বলা হচ্ছে, কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড নিয়ে এতো ব্যস্ত যে অন্য দলগুলো কি করছে তা আমরা বলতে পারছি না।

বিএনপির পৌর নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যেহেতু রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তাই কে কয়টা আসন পেল, কাকে কয়টা দিতে পারলাম এইটা মুখ্য বিষয় নয়। বড় বিষয় হলো আমাদের এই রাজনৈতিক চ্যালেঞ্জটিকে প্রতিষ্ঠা করা এবং এই লড়াইকে এগিয়ে নেওয়া।

নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশকে পৌরনির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দলের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পৌরনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ 

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

মে ১৭, ২০২৬

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কবে থেকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া হবে, জানালো সৌদি আরব

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT