চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর সূত্রাপুর থেকে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A
সূত্রাপুরে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্তকবিহীন লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পার হবার পর রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে লাগেজ ও প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সূত্রাপুরের সাইকেলমাঠ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে সাইকেলমাঠ এলাকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরিত্যক্ত ভেবে বস্তার মুখ খুলে দ্বি-খণ্ডিত মরদেহ দেখে চিৎকার শুরু করে। এ সময় এলাকার লোকজন এসে খণ্ডিত মরদেহ দেখে থানায় খবর দেয়।

তিনি বলেন, একটি ছোট লাগেজে কোমর থেকে হাঁটু পর্যন্ত ও একটি প্লাস্টিকের বস্তায় হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের অংশবিশেষ পাওয়া যায়।

পুলিশ এ খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য দ্বি-খণ্ডিত মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক আক্তার।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুরের মেইনরোডে পরিত্যক্ত একটি লাগেজ থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT