চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও এখন তা জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কারণ, অনেক জেলায় ডেঙ্গু শনাক্তকরণের সঠিক ব্যবস্থাপনা নেই।

চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগীই ঢাকা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন।

পাবনা জেনারেল হাসপাতালে ২৩ জুলাই থেকে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রোববারেই ভর্তি হয়েছেন ৯জন।

চিকিৎসকরা জানান, এসব রোগীর বেশীর ভাগ ঢাকা থেকে ফিরেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

গাইবান্ধায় শনাক্ত হওয়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

রোববার ডেঙ্গু নিয়ে আরও একজন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫১ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের পাটোয়ারী।

অন্যদিকে, শেরপুরে আরও দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়।

ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেলেও ২৫ জন ডেঙ্গু রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT