চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বস্তিতে বস্তিতে হাজার পুলিশের অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৮
অপরাধ
A A

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শনিবার রাতে ডিএমপির মাদকবিরোধী অভিযান রাস ড্রাইভে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫২ জনকে আটক করা হয়। পরে করাইল বস্তির সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম বলেন, মহখালী-গুলশানের করাইল বস্তি থেকে ৩০ জন, কমলাপুরের টিটিপাড়া বস্তি থেকে ২২ জনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মূল হোতারা ধরা পড়ছে না কেন জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন: মাদক যেখানে বিক্রি হয়, সেখানে গডফাদাররা থাইকেন না। তাদের ধরতে হলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দরকার। গডফাদারদের ধরতে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে।

সেসময় উপস্থিত ছিলেন পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদারসহ অন্যরা।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টা থেকে এক সঙ্গে মহাখালী-গুলশানের করাইল বস্তি ও কমলাপুর রেল স্টেশন, টিটিপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ঢাকা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযান ‘রাস ড্রাইভ’ পরিচালিত হয়।

সেসময় এক মণ গাঁজা, ৩০ হাজার ইয়াবা এবং বিপুল পরিমাণ দেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে ।

Reneta

অভিযানে এক হাজার করে মোট দুই হাজার পুলিশ সদস্য নিয়ে চালানো হয় মাদকবিরোধী অভিযান। দুই বস্তির অভিযানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, ডগ স্কোয়াড, রায়ট কার, সোয়াট সদস্যরাও যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকমাদকবিরোধী অভিযানলিড নিউজসিটিটিসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT