চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর খাল ভরাট করে ট্রাক টার্মিনাল!

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:০০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি খালের ২০০ মিটার ভরাট করে স্থানীয় প্রভাবশালীরা ট্রাক টার্মিনাল নির্মাণ করেছেন। বিষয়টির সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তাও জড়িত বলে জানা গেছে।

বাংলাদেশে জমি নদী পাহাড় বন খাল দখল একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ফলে এখানে দিনকে দিন উজার হচ্ছে বন। শুকিয়ে যাচেছ নদী খাল। এগুলো দেখার যেন কেউ নেই।

একটি সংবাদ প্রতিবেদনে জানা যায়: রামচন্দ্রপুর এলাকায় একটি খাল আছে। এই খালের শুরু বুড়িগঙ্গা নদী তীরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে। মোহাম্মদপুরের বছিলা, চাঁদ উদ্যান হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে খালটি বাড়ইখালী এলাকা দিয়ে আবার বুড়িগঙ্গাতে মিশেছে। মাঝখানে বছিলার লাউতলা বাজার এলাকায় খালের প্রায় ২০০ মিটার হারিয়ে গেছে। সেখানে খাল ভরাট করে গড়ে উঠেছে অবৈধ ট্রাক টার্মিনাল। আর এই টার্মিনালে দোকান বানিয়ে, ট্রাক রাখার ভাড়াসহ মাসে চালকদের ইউনিয়নের মাসে বাণিজ্য হয় অন্তত সাত লাখ টাকা। বছিলা, ঢাকা উদ্যানসহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খাল। হঠাৎ খালের গতি বন্ধ হয়ে যাওয়ায় ভারী বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। পানি নেমে যেতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। সাবেক কাউন্সিলরের লোকজন তিন-চার বছর আগে লাউতলা বাজার এলাকায় খালে মাটি ফেলে ভরাট করেন। যে অংশে টার্মিনাল করা হয়েছে, সেখানে খালের প্রস্থ ছিল প্রায় ১০০ মিটার। এখন খালের ২০০ মিটার ভরাট করা হয়েছে। ভরাট করা জায়গায় দ্বিতল একটি ভবন বানিয়ে ট্রাকচালক ইউনিয়নের কার্যালয় করা হয়েছে, যেখানে বড় সাইনবোর্ডে লেখা ‘বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন, মোহাম্মদপুর শাখা’।

গত বছরের ডিসেম্বরে ওয়াসার কাছ থেকে রাজধানীর খালগুলো ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা উত্তর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত হোসেন বলেন: রামচন্দ্রপুর খালের কিছু অংশ গাবতলী-সদরঘাট বেড়িবাঁধের বাইরে পড়েছে। বেড়িবাঁধের বাইরে থাকা খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়নি। রামচন্দ্রপুর খালের যে অংশটুকু বেড়িবাঁধের ভেতরে, শুধু সেই অংশের দায়িত্ব সিটি করপোরেশনের। বাকিটা পানি উন্নয়ন বোর্ডের।

তিনি বলেন: এই খালের যে অংশটুকু ভরাট করে ট্রাকস্ট্যান্ড করা হয়েছে, তা পানি উন্নয়ন বোর্ডের অধীন। পাউবোর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল বলেন: রামচন্দ্রপুর খাল খননের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্প অনুমোদিত হলে খাল খননের পাশাপাশি দখলমুক্ত করা হবে।

সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতা ও কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে প্রভাবশালীরা এভাবে দখল করে নিচ্ছে দেশের সম্পদ। আর তাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, অকাল বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। বিশ্ব আবহাওয়া পরিবর্তনের কারণে যে সব কর্মসূচি হাতে নেয়া হয়েছে তার অধিকাংশই বাস্তবতা বর্জিত। আমরা এই সব অনিয়ম দখল থেকে ঢাকা শহরকে মুক্ত করার জন্য সরকারে সংশ্লিষ্ট মহলকে আহবান জানাবো, তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নতুবা এই শহর আর বাসযোগ্য থাকবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ দখলখালদূষণবাণিজ্যসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT