চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ছয়টি বাসে হঠাৎ আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন চলার মধ্যেই রাজধানীতে অন্তত ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, প্রেসক্লাব ও গোলাপশাহ মাজার এলাকায় ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে।

রাসেল শিকদার আরও বলেন, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। অন্যান্য স্থানে লাগা বাসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। কারা জড়িত এ বিষয়টা পরে জানা যাবে।

ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে।

Reneta

আসন দুটির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের আটজন প্রার্থী। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি-জাপা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT