রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে বাউলবাগ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বুধবার রাত পৌনে আটটার দিকে লাগা আগুন অল্পকিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
আগুনের লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ভাঙরির ব্যবসার পরিত্যক্ত পারফিউমের বোতল এবং অন্যান্য বোতল আগুনে পোড়ানোর সময় সেখান থেকে বস্তিতে আগুনের সুত্রপাত হয়। এতে কোন মানুষজন হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)