চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটি-আওয়ামী লীগ-হত্যা

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ব্রাশফায়ারে হত্যাকাণ্ডের পরদিনই জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকার আলিক্ষিয়ংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উপজেলা নির্বাচনের কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে ফারুয়ার আলিক্ষিয়ং এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সুরেশ কান্তির বোট থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী এবং সন্তানও বোটে উপস্থিত ছিলেন। তারা অক্ষত আছেন।

সন্ত্রাসীরা সুরেশের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল জানিয়েছেন, ‘আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ বর্তমানে উপজেলা সদরে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি নেয়ার প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. আলমগীর কবির সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।রাঙ্গামাটি-আওয়ামী লীগ-হত্যা

Reneta

এই হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে এলাকায়।

এর আগে সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে অন্তত ৭ জন নিহত হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে ৭ জনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে।

ব্রাশফায়ারের ঘটনায় আহত আরও ১০ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঘাইছড়িতে নির্বাচনরাঙ্গামাটিতে ব্রাশফায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT