চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনদের জলকেলি উৎসবে মেতেছে কক্সবাজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:৫৬ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। বৃহস্পতিবার এ উৎসবের শেষ হবে।

রাখাইন পঞ্জিকা মতে, ১৬ এপ্রিল শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৭৯ সন। ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ১৩৮০ রাখাইন বর্ষ। আর রাখাইন বর্ষকে বিদায় ও বরণে প্রতি বছর আয়োজন করা হয় ‘সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসবের।

উৎসবকে ঘিরে রাখাইন সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে আনন্দে মাতোয়ার আমেজ। এতে যোগ দিয়েছে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয়রাও। এ উৎসবকে আরো ব্যাপক আকারে করার কথা বলেছেন আয়োজনে সহযোগিতা করা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সংশ্লিষ্টরাসহ রাখাইন নেতারা।

কোনো ধর্মীয় রীতি নয়, সামাজিক রীতি মতে রাখাইন নববর্ষ বরণের অনুষ্ঠানের অংশ হিসেবে কক্সবাজারের রাখাইনরা একে-অপরকে পানি নিক্ষেপ করার খেলায় মেতে উঠেছে ১৭ এপ্রিল বিকেল থেকে। উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় কক্সবাজার শহরে ১৬ টি জলকেলি উৎসবের প্যান্ডেলের পাশাপাশি জেলাব্যাপি অর্ধশতাধিক প্যান্ডেলে চলছে বর্ণাঢ্য আয়োজন। দেশি-বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত হয়েছে পল্লী। দেশি-বিদেশি পর্যটকদের রাখাইনদের সাথে সাথে গানে-নাচে মাতোয়ার দৃশ্য দেখে বিমোহিত সকলে।

এলাকাভিত্তিক শোভাযাত্রা, এক ঘণ্টা বাদক বিশেষ ঘন্টা বাজিয়ে ক্যাং সহ প্যান্ডেল পরিদর্শন, তরুণীরা মাটির তৈরী কলসী নিয়ে ও পেছনে বয়স্ক নারী-পুরুষ ‘কল্পতরু’ বহনসহ নানা কর্মসূচি পালন করছেন।

Reneta

রাখাইন সম্প্রদায়ের মানুষের মতে, নববর্ষে এটি শুভ্র ও পবিত্র হওয়ার উৎসব।

আয়োজনের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাখাইন নেতারা। সেই সঙ্গে এই উৎসবকে আরো ব্যাপক আকারে করার কথা বলছেন আয়োজনে সহায়তাকারি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা।

শুরু হওয়া নতুন রাখাইন বর্ষ সবার জীবনে বয়ে আনুক মঙ্গল আর শান্তি, এমনই প্রত্যাশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারজলকেলিরাখাইন
শেয়ারTweetPin1

সর্বশেষ

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগের বিভিন্ন জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

জুলাই ৭, ২০২৬
Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT