আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর মানবতাবিরোধী অপরাধে অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রামের রাউজানে পৌঁছেছে। সকাল ৯ টা নাগাদ তার লাশ চট্টগ্রামের রাউজানে পৌঁছায়।
পরিবারের পক্ষ থেকে সাকার লাশ গ্রহণ করেন সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তবে এর আগে যেখানে জানাজা পড়ানোর কথা ছিলো সেখানে না পড়িয়ে বাড়ির উঠোনেই সম্পন্ন হবে সাকার জানাজা। এরপরই লাশ দাফন করা হবে।
রাউজানে সাকার জানাজা ও দাফনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও নানান নিরাপত্তাকর্মীরা রয়েছেন পুরো এলাকা জুড়ে।







