চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রজয়ন্তীতে ক্ষ্যাপার বিশেষ অনলাইন আড্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৭, মে ২০২০
বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার  (৮ মে) থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ উদ্যোগ নিয়েছে বিশেষ অনলাইন আড্ডার! যেখানে দেখা যাবে গুণী নাট্যব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা, শিল্পীদের।

ক্ষ্যাপার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন তিনটি আড্ডা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

বিকেল ৪টার আড্ডায় অংশ নেবেন দেশের নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সঞ্চালনা করবেন আমিনুর রহমান মুকুল।  রাত ৯টায় শিশুদের জন্য বিশেষ আয়োজনে পাপেট পরিবেশন করবেন কাজী নওশাবা আহমেদ ও তার দল ‘টুগেদার উই ক্যান’। সঞ্চালনা করবেন মুনিরুল ইসলাম।

সবশেষে রাত সাড়ে ১০টায় গান ও পাঠ অভিনয়ে অংশ নেবেন গুণী অভিনয়শিল্পী অপি করিম ও নন্দিত সংগীতশিল্পী ফারহিন খান জয়ীতা। সঞ্চালনা করবেন মোস্তাফিজ শাহীন। ক্ষ্যাপার ফেসবুক পেইজ থেকে আড্ডাটি সরাসরি সম্প্রচার হবে।

লাইভ দেখা যাবে এই লিংক

ভয়াল করোনার ঘরবন্দি সময়ে মানুষের পাশে থাকতে গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন ফেসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে ক্ষ্যাপা। ইতোমধ্যে ৪৫টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

Reneta

ইতোমধ্যে ফেসবুক লাইভের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখও উদযাপন করেছে ক্ষ্যাপা। এই আয়োজনটি সংস্কৃতি অঙ্গনে ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছ্বল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল গঠন করা এই আয়োজনের উদ্দেশ্য।

রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় এই লাইভ আড্ডাটি সম্প্রচার হচ্ছে। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে অর্থ সংকটে থাকা বেশ কয়েকজন নাট্যকর্মীকে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্ষ্যাপার সম্পাদক।

ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠানো যাবে- ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার এই অ্যাকাউন্টে ০১৪১১১০০৩০৬৩১৩ পাঠানো যাবে।

ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন পাভেল রহমান, অপু মেহেদী, প্রসেনজিত রায়, মাহফুজ সুমন, শাহনাজ জাহান ও শাকিল মাহমুদ, ইমরান, পারভেজ, স্বপন, রণধীর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষ্যাপারবীন্দ্রজয়ন্তীরবীন্দ্রনাথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT