চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র মেলায় রবীন্দ্র চর্চার ওপর গুরুত্বারোপ

রোকসানা আমিনরোকসানা আমিন
৪:৩৩ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
বিনোদন
A A

২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ জানাতে ১০ম বারের মতো চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র মেলা। ‘বাঙালির নিত্যদিনের মননে রবীন্দ্রনাথের কর্ম বেঁচে থাকুক’ এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্র মেলার উদ্বোধনে এই আহবান জানিয়েছেন বিশিষ্ঠজনরা।

এবার আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই আজীবন সম্মাননায় ভ’ষিত হয়েছেন নাট্যজন ও রবীন্দ্র গবেষক আতাউর রহমান। সম্মাননার পর আতাইর রহহমান বলেন ‘আমি মৃত্যুর পর পুরস্কারে বিশ্বাস করি না। আমাকে রবীন্দ্রনাথের এমন একটি সম্মানে ভূষিত করা হলো এজন্য আমি চ্যানেল আইয়ে’র প্রতি কৃতজ্ঞ। সত্যিই আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি।’

পুণ্যে পাপে দুঃখ সুখে মানুষ হওয়ার প্রেরণাদাতা হিসেবে পৃথিবীর ২৬ কোটি বাঙালির মননে যার বসবাস, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার ১৫৪তম জন্মজয়ন্তী উৎসব রাঙিয়ে তুলতে চ্যানেল আই প্রাঙ্গনে আয়োজন করা হয় রবীন্দ্র মেলার আয়োজন। ৬টি মহাদেশ এবং বাংলার ভাষাভাষি মানুষের জন্য চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, রবীন্দ্রনাথ সকলের বন্ধু। রবীন্দ্র মেলার মধ্য দিয়ে চ্যানেল আইয়ে’র পর্দায় ৬টি মহাদেশসহ বাংলার ভাষাভাষি মানুষ এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঙ্গে মিশে যায়।

চ্যানেল আইয়ে’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইয়ে’র রবীন্দ্রমেলা একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মতো একই সূত্রে গাঁথা এই মেলা। তিনি আরও বলেন, আমাদের জীবনে ও সর্বাঙ্গে রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য, চিত্রকর্ম, কবিতা জড়িয়ে আছে।

রবীন্দ্রনাথের মতো দেশটাকে প্রকৃত রুপ দিয়ে সাজানোর আহবান জানান, চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য মজুমদার বাবু। পরিচালনা পর্ষদের আরেক সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন বলেন, পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র গবেষণা ও তার সাহিত্যকে তুলে ধরার প্রয়াসে আমাদের এই আয়োজন।

Reneta

প্রতিবারের মতো রবীন্দ্র মেলার পৃষ্ঠপোষক এবি ব্যাংক। মেলায় এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে রবীন্দ্র মেলায় এবি ব্যাংক সম্পৃক্ত হতে পেরে নিজেদের গর্বিত মনে করছে।

নাট্যজন হাসান ইমাম বলেন, আজকে যে বিচ্ছেদ সারা পৃথিবী পুড়ছে তার বিরুদ্ধে মিলনের বার্তা বহন করছে রবীন্দ্র মেলা।

শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, প্রেরণার চিরন্তন উৎস হলো রবীন্দ্রনাথ। তিনি বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজনে প্রতি বারের মতো চ্যানেল আই’র এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অভিন্দন জানাই।

এছাড়া অনুষ্ঠানে ড. করুণাময় গোস্বামী, রবীন্দ্র গবেষক আজাদ রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইমপ্রেস অডিও ভিশন থেকে মোড়ক উন্মোচন করা হয়েছে ‘ভরা থাক স্মৃতি সুধায়’ শিরোনামে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অডিও এ্যালবাম। মোড়ক উন্মোচন শেষে উপমহাদেশ খ্যাত রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, যেকোনো শিল্পীর জন্য তার নতুন সিডি বের করা সত্যিই আনন্দের।

অতিথিদের বাড়তি আনন্দ যোগ করে দিতে এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্র মেলায় ২৫টি স্টল ছিল। এ ছাড়াও আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। মূল মঞ্চে রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম পূজা পর্যায়ের গানগুলো উপস্থাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরবীন্দ্র জয়ন্তীরবীন্দ্র মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT