চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রওশন-কাদেরের পাল্লাপাল্টি অবস্থানে এখন পর্যন্ত যা ঘটলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির একাংশ রওশন এরশাদকে বিরোধী দলের নেতা ঘোষণার কয়েক ঘন্টা পরে গোলাম মোহাম্মদ কাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, গঠনতন্ত্র মেনে এবং প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতে তিনিই এখন পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান।

বৃহস্পতিবার সকালে রওশন এরশাদের গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের পর জাপার বনানীস্থ রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানান জিএম কাদের।

তার এ দাবির সপক্ষে জাপার প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সাবেক সেনা শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশনা তুলে ধরেন তিনি।  তিনি বলেন: আমার চেয়ারম্যান হওয়ার বিষয়ে পল্লীবন্ধু এরশাদের গঠনতন্ত্র মোতাবেক পরিষ্কার নির্দেশনা ছিল।  এরপর প্রেসিডিয়ামের সভায় গৃহীত হয়েছে, এটা নিয়ে কোন বিতর্ক নেই। যেহেতু ৮ সেপ্টেম্বরের আগেই বিরোধী দলের নেতাকে হবেন, এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। তাই সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আমি স্পিকার বরাবর চিঠি দিয়েছি।

Banglabid

এসময় তিনি আরও বলেন: পার্টিতে প্রেসিডিয়ামের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয়ে থাকে। যদিও চেয়ারম্যানকে স্পেশাল পাওয়ার দেওয়া রয়েছে। চেয়ারম্যান চাইলেই যে কোন পরিস্থিতিতে যেকোন সিদ্ধান্ত নিতে পারেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি প্রেসিডিয়ামের দুইটি মিটিং এবং চেয়ারম্যান হিসেবে একটি মিটিং করেছিলাম।  একটি ২২ জুন, আরেকটি ৩ জুলাই। আমাদের চেয়ারম্যানের মৃত্যুর পর ১৭ আগস্ট সর্বশেষ আমরা প্রেসিডিয়ামের মিটিং করি।

তিনি আরও যোগ করেন: সেই প্রেসিডিয়াম মিটিং এর রেজুলেশন আমার কাছে রয়েছে। সেখানে প্রেসিডিয়ামের সভায় সর্বসম্মতভাবে পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের দায়িত্ব প্রদান করা হয়। এখানে চেয়াম্যানের কথা বলা হয়, ভারপ্রাপ্ত চেয়াম্যান নন। এরপর প্রেসিডিয়াম আমাকে বিরোধী দলে নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তাব করে। সেটিও সর্বসম্মতভাবে গৃহীত হয়। কাজেই কে চেয়াম্যান, এটা নিয়ে বিতর্ক থাকার কথা নয়।

এরআগে সকালে দশম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও প্রয়াত জাপা চেয়াম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের গুলশানের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাপা চেয়াম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দেন তিনি।

Reneta

এসময় রওশন বলেন: পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কী আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম মোহাম্মদ কাদেরজাতীয় পার্টিজাপারওশন এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রের ঘুষিতে তার সহপাঠীর মৃত্যু

পরবর্তী

সালমানকে হারানোর ২৩ বছর, স্মরণে সোহান-আগুন

পরবর্তী

সালমানকে হারানোর ২৩ বছর, স্মরণে সোহান-আগুন

জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে: জিএম কাদের

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT