চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা

মেরিনা লাভলীমেরিনা লাভলী
১২:০১ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীতে ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার এক সপ্তাহের মধ্যে রংপুরের মাহিগঞ্জ সাত মাথার কাছে আলুতারিতে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম হোসি কোনিও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে রংপুরের মুন্সিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে প্রকল্পের কাজে বের হন হোসি কোনিও। তাকে বহনকারী রিক্সাটি মাহিগঞ্জের আলুতাড়ি এলাকায় পৌঁছালে পৌনে ১১টার দিকে কয়েকজন মুখোশধারী ৩টি মোটরসাইকেল নিয়ে তাকে ঘিরে ধরে। এরপর শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায়।

বুকে, হাতে ও ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন হোসি কোনিও। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, কোনিও রংপুরে একটি খামার পরিচালনা করতেন। ৪/৫ মাস আগে মুন্সিপাড়া এলাকায় বাসা ভাড়া নেন তিনি। তবে কেনো তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

দিনের বেলায় মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির খুব কাছেই ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। তবে ঘটনার পর তার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইটালীয় নাগরিক টাভেলা সিজারকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাবেলা সিজারটাভেলা সিজারবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT