চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যৌন জিহাদে’ রাজি না হওয়ায় আড়াইশ নারীকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

নৃশংসতা এবং পৈশাচিকতার জন্য বিশ্বব্যাপী আলোচিত মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের যৌন লালসার শিকার হয়েছেন ইরাক-সিরিয়ার শত শত নারী। আইএসের তথাকথিত ‘যৌন জিহাদ’ থেকে মুখ ফিরিয়ে নেয়ায় শুধু ইরাকেই জীবন দিতে হয়েছে আড়াই’শরও বেশি ইরাকি নারীকে।

ইরাকি শহর মসুল আইএসের কব্জায় চলে যাওয়ার পর শহরটির নারীদেরকে জোর করে জঙ্গিদের সঙ্গে সাময়িক বিয়েতে রাজি হতে বলা হয়। বিয়ের নামে নিষ্ঠুর জঙ্গিদের যৌনদাসী হতে অস্বীকার করায় এই নারীদের হত্যা করা হয় বলে জানিয়েছেন কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সাইদ মামুজিনি।

তিনি জানান,‘ মসুলে জঙ্গিদের প্রস্তাবে সাড়া না দেয়ায় এখন পর্যন্ত কমপক্ষে ২’শ ৫০ জন ইরাকি নারীকে হত্যা করেছে আইএস। যেসব পরিবার আইএসের প্রস্তাব মেনে নিয়ে মেয়েদেরকে জঙ্গিদের হাতে তুলে দেয়নি তাদেরও করুণ পরিণতি বরণ করতে হয়েছে’।

Banglabid

আরেক কুর্দি নেতা ঘায়াস সুর্সি জানান, আইএসের দখল করা এলাকাগুলোতে মানবাধিকার বলে কিছু নেই। নারীদের পণ্য মনে করে আইএস জঙ্গিরা’।

২০১৪ সালের আগস্টে ইরাকের সিনজার প্রদেশে ইয়াজিদি সম্প্রদায়ের প্রায় ৫’শ নারীকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। অক্টোবরেও আইএসের লালসার শিকার হয় আরও ৫’শ নারী। তাদের মধ্যে অধিকাংশ নারীকেই যৌনদাসী হিসেবে ব্যবহার করে আইএস জঙ্গিরা। অনেক নারীকেই পশুর মতো হাটে তুলে প্রকাশ্যে বিক্রিও করে দেয়া হয়।

ইরাকি সেনাদের হটিয়ে ২০১৪ সালে মসুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইএস। তারপর থেকেই মসুলের সাধারণ জনগণের মনে আইএস এক মূর্তিমান আতঙ্ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইরাক- আইএসযৌন জিহাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগের দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT