চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌক্তিক কারণে ঢা.বি হয়ে মেট্রোরেলের পক্ষে আছি

আলীম হায়দারআলীম হায়দার
৩:০৯ পূর্বাহ্ন ১০, জানুয়ারি ২০১৬
মতামত
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে মেট্রোরেল চালু করার বিপরীতে নামধারী বামপন্থীদের অপপ্রচার এবং সঠিক তথ্য না জেনে অতিআবেগী কয়েকজনের তথাকথিত আন্দোলন শতভাগ অযৌক্তিক।

কারণ, সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে বাংলা একাডেমি এলাকা দিয়ে রেললাইন চলে যাবে, এতে দূর-দূরান্ত থেকে ছাত্র-ছাত্রী-শিক্ষার্থী-অভিভাবকদের ক্যাম্পাসে আসা-যাওয়ার সুবিধাই হওয়ার কথা এবং হবেও সেটা।

মেট্রোরেলের প্রস্তাবিত রুট যে এলাকা দিয়ে ওই এলাকায় দিনরাত বহিরাগতরাই আড্ডা দেয়, বাইরের যানবাহনই চলে সবসময়, এমনকি মাঝে মাঝে পাবলিক বাসের জ্যামও সৃষ্টি হয়; আর শব্দ দূষণ তীব্র। এমন না যে ওটা সংরক্ষিত এলাকা, বরং মেট্রোরেল হলে রাস্তার যানজট শেষ হবে, সারা দিনের একটানা শব্দদূষণও কমে যাবে, ক্যাম্পাস এলাকায় কেউ আর গাড়ি চাপা পড়বে না।

হুজুগে না নেচে বরং ইতিহাস ও জাতীয় উন্নয়নের অংশীদার হও ঢাকা বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠান যেমন জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, তেমনি অস্ত্রবাজি-ছিনতাই-চাঁদাবাজি করে ইদানীং এদেরই অনেকে জাতির মুখে কালিমাও লেপন করেছে।

অযথা বিরোধিতার নামে বিরোধিতাও নতুন ফ্যাশনে পরিণত হয়েছে। সময় হয়েছে দৃষ্টিভঙ্গি বদল করার, নিজেকে বদলাতে হবে আগে, আরো বেশী ডায়নামিক ও লজিক্যাল হতে হবে প্রিয় প্রাঙ্গণ।

গুজব নয়, নিজের সাথে যুক্তি দিয়ে কথা বলে সঠিক সিদ্ধান্ত নেয়া শিখতে হবে। কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য গেলো গেলো বলে রব তুলে নিজ প্রতিষ্ঠানের আধুনিকায়নকে থমকে দেয়াটা বোকামি ছাড়া আর কিছুই না।

Reneta

নিজ গুণে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাষ্টনায়ক, সমাজ সংস্কারক হয়ে বের হয়ে হয়ে যাওয়াটাও তো আমাদের ঐতিহ্য। কই! এই ধারাবাহিতা ধরে রাখা নিয়ে এতো ব্যস্ততা দেখি না কেন? আবাসন সংকটের নিরসন চাইতে দেখি না কাউকে, খাবারের মান ও পরিবেশ উন্নয়নের দাবিতে এতো সোচ্চার দেখা যায় না কাউকে!

নিজেদের উন্নয়ন থমকে রেখে প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা করা যায় না। ক্যাম্পাস এলাকায় মেট্রোরেলের বিরোধিতার বদলে মেট্রোরেল ক্যাম্পাস হয়ে না গেলে বরং ক্যাম্পাস হয়ে মেট্রোরেল আমাদের দাবি হওয়া উচিত ছিল।

দেরীতে হলেও, এবং আমরা আন্দোলন করে না চাইলেও আমরা যে সুবিধাটা পেতে যাচ্ছি এজন্য সরকারকে ধন্যবাদ জানানো উচিত। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ করবো গুজবের পেছনে না ছুটে যুক্তির পথে হাঁটো।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়মেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT