চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যোগ্য দল হিসেবেই আমরা ফাইনালে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিতের পর ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেছেন, যোগ্য দল হিসেবেই ক্রোয়েটরা শিরোপার মঞ্চে উঠেছে।

ম্যাচ শেষে ডাগআউটে ফেরার পথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

‘আমাদের জন্য স্মরণীয় দিন। ছেলেরা দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। অতিরিক্ত সময়ে জয়টা আমাদের প্রাপ্ত ছিল। ছেলেরা কখনো ভেঙে পড়েনি। আমরা যোগ্যতা দিয়েই ফাইনালে উঠেছি।’

ম্যাচের তিন মিনিটের সময় ক্রোয়েশিয়ার বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। ডেলে আলী বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফাউল করেন মদ্রিচ। শট নিতে আসেন কাইরেন ট্রিপিয়ার। ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন গোলে জাল খুঁজে নেন তিনি।

শুরুতেই পিছিয়ে পড়লেও দমে যায়নি ক্রোয়েটরা। ৬৮তম মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ের খেলার প্রথম ১৫ মিনিটেও গোল আসেনি। ১০৯তম মিনিটে মারিও মানজুকিচ গোলে নিজেদের ইতিহাসের প্রথমবার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

এমন জয়ে উচ্ছ্বাস আসে। তবে শিরোপা যখন একম্যাচ দূরে, নিজেদের উচ্ছ্বাসটা সীমানার মধ্যেই রাখছেন কোচ দালিচ, ‘আমাদের এখনো একটা ম্যাচ বাকি আছে। রোববারের ফাইনাল জিততে পারলেই আমাদের ষোলোকলা পূর্ণ হবে।’

Reneta

‘সেমিফাইনালের মতো দুর্দান্ত খেলা উপহার দিয়েই আমরা বিশ্বকাপ জিতে ইতিহাসে ঢুকতে চাই। আশা রাখি আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবোই।’ যোগ করেন দালিচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT