চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব জনপ্রিয় গান গেয়েছেন সদ্য প্রয়াত শিল্পী শাম্মী আখতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

স্বাধীন বাংলাদেশের আগেই শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন শাম্মী আক্তার। তখনকার রেডিওতে খুব শোনা যেত তার গান। একটা সময়ে নিজেকে চলচ্চিত্রের গানেই সমর্পিত করেন। বলছি সদ্য প্রয়াত গায়িকা শাম্মী আক্তারের কথা। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমায় গেয়েছেন তিন শতাধিক গান। কালজয়ী হয়ে আছে তার গাওয়া অসংখ্য গান। যা আজও শ্রোতাদের মন মাতায়, দোলায়। শাম্মী আক্তার চলে গেলেন সব অনুভূতির সীমানা ছাড়িয়ে। দীর্ঘ ক্যারিয়ারে গাওয়া তার কিছু জনপ্রিয় গান নিয়ে এই প্রতিবেদন…

আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত ছবির মাধ্যমে গানে কণ্ঠ দেয়া শুরু করেন শাম্মী আক্তার। চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর ও সংগীতে `আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও `ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।

শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে `বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, `মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, `চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, `ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, `আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, `আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’,`আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি। এরপর প্রায় তিনশ গান গেয়েছেন তিনি।

শাম্মী আক্তার

রাজ্জাক-কবরী অভিনীত কাজল লতা সিনেমায় `এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’ গানে কণ্ঠ দিয়ে তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শাম্মী আক্তার। এই গানে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছিলেন সুবির নন্দী। গানটির কথা লিখেছিলেন রফিকুজ্জামান ও সুর-সংগীত করেছিলেন নূরুল আলম। কাজল লতা পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার।

মঙ্গলবার বিকেল ৪ টা ২০ মিনিটে ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। পাঁচ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন শাম্মী আক্তার। গত বছর অক্টোবরে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছিল। শেষরক্ষা হলো না কিছুতেই। বুধবার বাদ মাগরিব জানাজা শেষে শাম্মী আকতারকে শাহজাহানপুর গোরস্থানে দাফন করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: শাম্মী আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT