চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন বাবা, তেমন মেয়ে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বলিউডে তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সুপারস্টার শাহরুখ খানের সন্তানরা। বিশেষ করে তার মেয়ে সুহানা খান। সামাজিক মাধ্যমেও সুহানা ব্যাপক জনপ্রিয়।

সম্প্রতি ভাইরাল হয়েছে সুহানার একটি ছবি। যেখানে ছবিতে সুহানাকে দেখা যাচ্ছে সাদা রংয়ের একটি গাউন পরা অবস্থায়। মূলত এই ছবিটি তারই অভিনীত মঞ্চনাটক ‘রোমিও এন্ড জুলিয়েট’ এর। যেখানে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছিলেন সুহানা। ছবিতে সুহানার দেখা মিলে তারই এক সহ-অভিনেতার সাথে।


সুহানার সেই মঞ্চনাটকটি দেখতে সেসময় বাবা শাহরুখও উড়াল দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে। তার মূল উদ্দেশ্যই ছিল নাটকে জুলিয়েটের ভূমিকায় সুহানার পারফর্মেন্স দেখা। আর সুহানার সেই পারফর্মেন্স দেখে মুগ্ধ হয়ে সেসময় জুলিয়েটের সাজে সুহানার একটি ছবির সঙ্গে নিজের একটি ছবি যুক্ত করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘আমার জুলিয়েটের সঙ্গে। কী অসাধারণ পারফর্ম! পুরো টিমকে অভিনন্দন’।

আর সেখানেই শাহরুখের হাজারও ভক্ত মন্তব্য করছেন এই বলে যে, যেমন বাবা, তেমন মেয়ে!

২০১৭ সালে সর্বপ্রথম ল্যাকমে ফ্যাশন সপ্তাহের মাধ্যমে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ কন্যাকে। এরপর গেল বছরের আগস্টে জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’ এর ভারত সংস্করণে প্রচ্ছদ হয়েছিলেন বলিউড বাদশার অষ্টাদশী কন্যা সুহানা খান! মূলত এরপর থেকেই বলিউডে সুহানার অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। মিডিয়ার মনোযোগের কেন্দ্রেও এখন এই তারকাকন্যা। সুহানাও অভিনয় জগতেই ক্যারিয়ার গড়তে চান। যদিও এখনো তিনি বলিউডে পা রাখেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলিয়েটবলিউডশাহরুখ খানসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT