চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘‘যেমন চলতাসে এরকমই যেন থাকে দেশটা, তাইলে আর চিন্তা নাই”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি আজ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। এ দিন সকাল ৮টায় সারাদেশে ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও সকাল আটটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লন্ডনে থাকায় স্বাধীনতা দিবস উদযাপন করছেন বাংলাদেশ হাইকমিশনে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেন: ‘লন্ডন সময় ভোর তিনটায় বাংলাদেশের সকলের সাথে একই সময়ে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন ছিলো বাংলাদেশ হাইকমিশনে (যা আমরা পৃথিবীর সব দেশে যেখানে আমাদের দূতাবাস আছে, সেখানেই করেছি)। ফেরার পথে হাতের কাছেই একমাত্র খাবারের দোকান বার্গার কিং। ঢুকে দেখি কাউন্টারে কেউ নেই! মিনিট খানেকের মধ্যেই প্রথমে দুইজন নিজেদের মধ্যে নীচু স্বরে কি যেন আলাপ করতে করতে কাউন্টার গোছাতে লাগলেন। এর মধ্যে একজন এসে ইংলিশে জানতে চাইলেন কি নিতে চাই। পুরোটা বলতে গিয়ে থেমে গেলেন আমার দিকে তাকিয়ে। বুঝলাম, বোধহয় আমাকে চিনতে পারছেন। তারপর আস্তে আস্তে জিজ্ঞাস করলেন “জ্বী, আপনি…….”। আমি সালাম দিয়ে বাংলায় জিজ্ঞাস করলাম ‘ভালো আছেন? ‘

দোকান আসলে বন্ধ হয়ে গেছে। ১০ পাউন্ডের একটা নোট বের করে যা তৈরী হয়ে ছিলো তাই কিনতে চাইলাম। বার্গার পেলাম, দ্বিতীয়জন বললেন ৩-৪ মিনিট লাগবে ফ্রেঞ্চফ্রাই বানিয়ে দিতে। ওনিয়ন রিংস ছিলো, কিন্তু বেশ কিছুক্ষণ আগে বানানো। একটু জোরাজুরি করাতে রাজী হলাম আর কথা বলতে থাকলাম। এর

মধ্যে একজন গলা উঁচিয়ে ঢাকলেন ‘ইকবাল ভাই, দেখেন কে আসছে’।

Reneta

তিনজনের সাথে কতা বলতে থাকলাম। শরিয়তপুরের ইকবাল ভাই, বামনার জাহাঙ্গীর ভাই আর কেরানিগঞ্জের মামুন ভাই। সবারই মুখে হাসি, ইকবাল ভাইয়ের একটু বেশী। তারা আনন্দিত বাংলাদেশ 

দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে। তাদের ইচ্ছা বাংলাদেশে গিয়ে ভালো কিছু একটা করার।আমাকে বললেনও ‘যেমন চলতাসে এরকমই যেন থাকে দেশটা, তাইলে আর চিন্তা নাই, আর আমরা যেন আরও ভালো করার চেষ্টা করি’। একজন জিজ্ঞাস করলেন আমার আসন কোনটা, আরেকজন উত্তর দিলেন ‘রাজশাহী’।

দোকানটা বন্ধ করার নিয়ম ভোর তিনটায়। দেরি করলে পুলিশ চলে আসতে পারে, এটা জানার পর চলে আসতে চাইলাম। তাও কথা চললো কারন এরমধ্যেই মূল দরজায় তালা লাগানো হয়েছে। বের হয়ে দেখি সিড়ির তিনধাপের শেষ ধাপে একজন মধ্যবয়সী ইংরেজ মহিলা শুদ্ধ ইংলিশে বলছেন ‘ডু ইয়্যু হেভ চেঞ্চ, ক্যান আই হেভ এ পাউন্ড প্লিজ? ‘

গাড়ীতে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি মামুন ভাই রাস্তায় নেমে এসেছিলেন আমার পেছন পেছন, খেয়াল করিনি। একটু খারাপ লাগলো। হাত তুলে বিদায় জানালাম ‘

স্বাধীনতার ৪৮ বছর পদার্পণের শুভ মুহূর্তে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন বিশেষ মাত্রা যোগ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতা ও জাতীয় দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT