চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে শেষরাতে শেষ নিদ্রায় শায়িত কুনিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকান্ডের ১০ দিন পার হওয়ার পর গত ভোর রাতে গণমাধ্যম কর্মী এবং এলাকাবাসীকে পাশ কাটিয়ে কঠোর গোপনীয়তায় তাড়াহুড়ো করে তাকে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিটি মেয়র মুন্সিপাড়া কবরস্থানেই কুনিও’র মৃতদেহ দাফনের অনুমতি দিয়েছেন।

তবে পরে জানানো হয়, গত রাত ৩টার পরই তার দাফন সম্পন্ন হয়ে গেছে। কুনিও’র খুন রহস্য উদঘাটনে এবার কুনিও’র ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবীর হীরার স্ত্রী সুলতানা খাতুন শিল্পীকে আটক করা হয়েছে। ৩ অক্টোবর কুনিও নিহত হওয়ার পর জাপানি দূতাবাস এবং জাপান থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা কুনিও’র মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার প্রমাণ পাওয়ার পর থেকেই তাকে রংপুরে দাফনের প্রস্তুতি চলে আসছিলো।

কিন্তু এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা রহস্যজনক আচরণ করে আসছিলেন।ময়নাতদন্ত শেষে কুনিও’র মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গ থেকে কখন, কোথায় নেওয়া হবে সে বিষয়ে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছুই জানানো হচ্ছিলো না। তবে তার দাফন রংপুরের মুন্সিপাড়া কবরস্থানেই হবে এমন ধারণা দেওয়া হয়েছিলো জেলা প্রশাসনের পক্ষ থেকে।

কুনিও হত্যার রহস্য উন্মোচনে এখনো সফলতার মুখ দেখেনি আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা। এদিকে হঠাৎ করেই কুনিওকে এভাবে দাফন করায় চরম ক্ষোভ ছিলো গণমাধ্যম কর্মী এবং এলাকাবাসীর মাঝে।

গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে একদল মুখোশধারীদের গুলিতে নিহত হন হোসি কুনিও। ঘটনার দিন সকালে কুনিও তার মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে রিক্সায় করে প্রকল্পের কাজে আলুটারী এলাকায় পৌঁছালে ‘প্রেস’ লেখা নাম্বারপ্লেট বিহীন মোটরসাইকেলে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে, হাতে ও ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী নিহতবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT